• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিয়ে জরুরি নির্দেশনা

দেশ টিভি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৬, ১৪:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভাণ্ডারসহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিপিডিবির পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) বেগ নাসির জাহান স্বাক্ষরিত সম্প্রতি এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব স্থাপনায় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে ইতোপূর্বে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলারে উল্লিখিত কার্যক্রম আরও জোরদার করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচইয়ার্ড এবং ঝুঁকিপূর্ণ (ভালনারেবল) পয়েন্টগুলোতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে দায়িত্ব পালনকারী কর্মচারী ছাড়া অন্য কারও এসব স্থানে প্রবেশের সুযোগ রাখা যাবে না।

এতে আরও বলা হয়, আগত অতিথিদের বডি মেটাল ডিটেক্টরসহ অন্যান্য যন্ত্রের মাধ্যমে তল্লাশি করে পরিচয় নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল ব্যক্তির তদারকিতে প্রয়োজনে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে। তবে মূল কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা)-তে কোনো অবস্থাতেই বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া যাবে না। পরিচয় নিশ্চিত ও দেহ তল্লাশির পর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হলে অবশ্যই ভিজিটর কার্ড ব্যবহার করতে হবে।

বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে অবস্থান এবং যাতায়াতের সময় দৃশ্যমান স্থানে পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।

বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে তাদের আগমনের উদ্দেশ্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য দর্শনার্থীর নাম, পূর্ণ ঠিকানা, কার কাছে এবং কী কাজে এসেছেন, সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

নির্দেশনায় বিদ্যুৎকেন্দ্রের সীমানাপ্রাচীর-সংলগ্ন এলাকার ঝোপঝাড় পরিষ্কার এবং ওয়াচ টাওয়ারগুলোতে দায়িত্ব পালন নিশ্চিত করার কথা বলা হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, সুইচইয়ার্ড, ভাণ্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাগ কিংবা অন্য কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশের সময় যথাযথভাবে তল্লাশি করতে হবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাবাতি সার্বক্ষণিক কার্যকর রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া দাপ্তরিক সময়ের পর, বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা টহল জোরদার করতে বলা হয়েছে। তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তদারকি বিবরণী রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। পরদিন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রতিস্বাক্ষর নেওয়ার বিদ্যমান বিধানও যথাযথভাবে পালন করতে হবে।

আরও পড়ুন

চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে হবে। বিদ্যুৎ স্থাপনা এলাকায় অপরিচিত কোনো ব্যক্তির সন্দেহজনক চলাফেরা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিপিডিবির আওতাধীন বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা যথাযথভাবে পালনের অনুরোধ জানানো হয়েছে।

কে

  • বিদ্যুৎ
এ সম্পর্কিত আরও খবর
৯ জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
৯ জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, বিদ্যুৎ বিপর্যয়
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, বিদ্যুৎ বিপর্যয়
দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X